• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন হজযাত্রীরা ৮০টি কেন্দ্রে টিকা নিতে পারবেন সরকারের কাছে আছে চালের রেকর্ড মজুদ, তারপরও কেন আমদানি ‘হ্যাঁ’ ভোটে সরকারের সমর্থন গণতান্ত্রিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান! ‘রূপপুরে ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’ পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি আইনজীবীকে ইসি মাছউদ পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান

নাজিরপুরে দুলাল ও হাসান খান গ্রুপে যোগদান করলেন বিএনপির সাবেক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

প্রভাত রিপোর্ট / ৩০০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরের সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ও সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সিকদার সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব আবু হাসান খান গ্রুপে যোগদান করেছেন।
বুধবার (২৭ আগষ্ট) বিকেলে প্রায় শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ১সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাজিরপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভার আয়োজিত অনুষ্ঠানে তারা উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে এ গ্রুপে যোগদান করেন।
এসময় নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন তারা।
উক্ত যোগদান অনুষ্ঠানে মোঃ তৌহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে দীর্ঘদিন ভুলপথে ছিলাম ।এখন ভুল সংশোধন করে সঠিক পথে পরিচালিত হতে চাই, তাই আজ আমি ও জাহাঙ্গীর সিকদার সহ নেতা-কর্মীদের যোগদানের মধ্য দিয়ে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে এভাবেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নাজিরপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ও আবু হাসান খান গ্রুপের বিকল্প নেই। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের নিকট শারীরিক অসুস্থতার জন্য দোয়া কামনা করেন ।
বক্তব্য শেষে জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজজামান লাভলু ফুলের তোড়া দিয়ে জনাব তৌহিদুল ইসলাম তৌহিদকে বরণ করে নেন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু হাসান খান ফুলের মালা দিয়ে মোঃ জাহাঙ্গীর সিকদারকে বরণ করে নেন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব- জনাব গাজী অহিদুজজামান লাভলু ,
উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী , উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুর রহমান সাফিক , উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদার সহ প্রমুখ ।
এ সময় জেলা উপজেলা ও সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন । বক্তারা উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আওয়ামী সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে সকলকে তাহলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে জানান বক্তারা ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও