• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

আপনারা ক্ষমতার কাছেও আসেননি, নেতাকর্মীদের মির্জা ফখরুল

প্রভাত রিপোর্ট / ৫৪ বার
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষা করছি। রাজনৈতিক দলগুলো এগিয়ে নিয়ে গেলে লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি হতাশার কথা বলেছিলাম, কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিতে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখনকার পরিবেশে মানুষ বিভ্রান্তিতে পড়ছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে।’
ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। সেইসঙ্গে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে। অনেকেই চেষ্টা করছে। বিদেশেও কাজ হচ্ছে ফ্যাসিবাদ ফেরাতে।’অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘সংস্কারের কথা বিএনপি বলেছে সর্বপ্রথম। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন। অনেকে বলার চেষ্টা করছে, বিএনপি সংস্কারবিরোধী। কিন্তু সব সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে।’ কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে হেয় প্রতিপন্ন করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ‘বিএনপিকে কেউ খারাপ বলতে পারে, এমন কাজ করে, এটি বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না।’
পরিবর্তনের জন্য মানুষ উন্মুখ হয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষকে পরিবর্তন এনে দিতে হবে বিএনপিকে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও