• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার : পরীমণি

প্রভাত রিপোর্ট / ১২২ বার
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

প্রভাত বিনোদন: ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ; সব নিয়েই থাকে ভক্তদের মাঝে কৌতূহল। এবারও একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।’আর পরীর এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে ফের জলঘোলা! ‘সে আমার’ বলতে কার কথা বুঝিয়েছেন পরীমণি— তা নিয়ে কৌতূহল ভক্ত-নেটিজেনদের। ভেবেছেন, নতুন করে আবার প্রেমে পড়েছেন পরীমণি! তাই তারা প্রশ্নও করেন, আবার এর জবাবও দেন পরীমণি!
মুস্তাকীম মীম নামের একজন মন্তব্যে জানতে চান, ‘হু ইজ হি?’— উত্তরে পরীমণি হেসে লিখেছেন, ‘আপনি।’ আর পরীর এই জবাবেই হাসির প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।
অন্য একজন জানতে চান, “আপনার কতজন ‘সে’ লাগে?” জবাবে পরীমণি মজা করে বলেন, ‘আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।’
তবে নায়িকার এই রসিকতাপূর্ণ মন্তব্যগুলো বেশ উপভোগ করেছেন অনুরাগীরা। যদিও পরীমণি স্পষ্ট জবাব দেননি— আদতে কার কথা বুঝিয়েছেন পোস্টে।
এটাই প্রথমবার নয়। এর আগেও পরীমণি নিজের সম্পর্ক নিয়ে মজার ছলে এমন নানা ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে পরীমণি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এরই মধ্যে নায়িকার প্রেম নিয়ে নানা গুঞ্জন প্রায়ই শোনা গেছে। কখনও সহকর্মী গোলাম হোসেন, আবার কখনো তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিলো। এরই মধ্যে তার এই নতুন রহস্যময় পোস্ট ভক্তদের মনে আবার প্রশ্ন তুলল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও