• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

কাকরাইলে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

প্রভাত রিপোর্ট / ১১০ বার
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট:রাজধানীতে কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জাপা নেতা-কর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালান। অন্যদিকে গণঅধিকার পরিষদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই আগে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেন।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ থেমে গেলেও এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পুরো এলাকায় তখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এ বিষয়ে মন্তব্য দিতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও