• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে খুলছে সুন্দরবনের দ্বার

প্রভাত রিপোর্ট / ১৯৯ বার
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মো. শাহাদাত হোসাইন, শরণখোলা : টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১লা সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবনের দ্বার। আগামীকাল থেকেই বন-বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে দেশী-বিদেশী পর্যটকসহ বনজীবী ও জেলেরা। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন সৌন্দর্য উপভোগ করতে আসা দেশী বিদেশি পর্যটকদের সরব উপস্থিতিতে কোলাহলপূর্ণ হয়ে উঠবে সুন্দরবন। দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের দ্বার খোলায় অপেক্ষার প্রহর গুনছে পর্যটন ব্যবসাহী ও জেলেরা। সেই লক্ষ্যে শরণখোলা উপজেলার জেলে পল্লীতে ফিরে এসেছে চিরচেনা রুপ। জলে পল্লীতে ঠুক ঠাক শব্দে নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছে জেলেরা। শেষ মুহুর্তের প্রস্তুতি শেষে প্রথম দিনেই সুন্দরবনে প্রবেশের জন্য নিরলস পরিশ্রম করছেন তারা। তেমনি পর্যটন ব্যবসায়ীরাও ইতোমধ্যে তাদের ট্যুরিষ্ট বোটগুলো মেরামত করে করে নতুনত্ব ফিরিয়ে এনে অপেক্ষায় আছেন পর্যটকদের।
বন বিভাগ সূত্রে জানা যায়, মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় গত ১ জুন থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত টান তিন মাস সুন্দরবনে নদী এবং খালে সকল প্রকার বনজীবী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে টানা নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন সুন্দরবনের উপর সরাসরি নির্ভরশীল থাকা জেলেরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকেই পাড়ি জমিয়েছেন শহরে।
শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জেলেরা বলেন, নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে অভাব অনটনে জীবন অতিবাহিত হয়। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করলে জেলে পরিবারগুলো দারিদ্র্যই থেকে যাবে। তাছাড়াও তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে দুই মাস করার কথা বলেন অধিকাংশ জেলেরাই।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবে জেলে ও পর্যটকরা। এজন্য গত ২৭ আগস্ট বুধবার সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় সকল দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও