• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

আর ছাড় নয়, পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৫০ বার
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: কারও কাছে পলিথিন পাওয়া গেলে তা জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এবার আর কাউকে ছাড় দেয়া হবে না। রবিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের বিষয়টি এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিরাপদ রাখতে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। প্রায় সব সাইজের পাটের ব্যাগ সরকার ভর্তুকি দিয়ে কম দামে দিচ্ছে, শুধু বড় ব্যাগ ছাড়া। একটি ব্যাগ একবার কিনলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব। তাই আর অজুহাত দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, দেশ পরিবর্তন করতে হলে প্রথমে মনস্তত্ত্ব বদলাতে হবে। আমরা সব ধরনের প্লাস্টিক বন্ধের কথা বলছি না; কেবল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক-বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ বন্ধের কথা বলছি। বাংলাদেশ ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। অথচ ২০২৫ সালেও আমরা তা ব্যবহার করছি, যা অত্যন্ত নেতিবাচক।
পাটপণ্যের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, মাছ, মাংস কিংবা শাকসবজি-সবই পাটের ব্যাগে বহন করা সম্ভব। ঘরে গিয়ে ধুয়ে আবার ব্যবহার করা যাবে। এতে পরিবেশ রক্ষা পাবে, ভবিষ্যৎ প্রজন্মও সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও