• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

কচুয়ায় ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি শুরু

প্রভাত রিপোর্ট / ৮১ বার
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

খান সুমন,কচুয়া: বাগেরহাটের কচুয়ায় সারা দেশের ন্যায় ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১২ টায় কচুয়া বাজার সংলগ্ন কর্মকারপট্টিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সানিয়া আক্তার,ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিপন আহমেদ,কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ও (ওএমএসের) ট্যাগ অফিসার মোঃ রায়হান হোসেন,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও (ওএমএসের) ডিলার মোঃ রবিউল ইসলাম সহ কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সানিয়া আক্তার বলেন,কচুয়া উপজেলায় (ওএমএসের) আওতায় মোট ৪টি স্থানে- কচুয়া,লড়ারহাট,বাঁধাল ও সাইনবোর্ড বাজারে ডিলারের মাধ্যমে আটা বিক্রি শুরু করা হয়েছে।প্রতি জনকে ৫ কেজি করে প্রতি কেজি ২৪ টাকা দরে আটা বিক্রি করা হচ্ছে বলেও জানান।
উদ্বোধন অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান বলেন, ওএমএসের আওতায় কচুয়া উপজেলায় ৪টি স্পটে আটা বিক্রি করা হচ্ছে। এখানে নির্ধারিত মূল্য পরিশোধ করে ভোক্তারা আটা নিবেন।আমরা বিশ্বাস করি কচুয়ার মানুষ শান্তি ও শৃঙ্খলাভাবে এই কার্যক্রমের সরকারকে সহযোগিতা করবে এবং আমরা যে কোন প্রকার সহযোগিতার জন্য আপনাদের পাশে আছি।
এছারা তিনি আরও বলেন ভোক্তাদের স্বস্তি দিতেই আজ থেকে ২৪ টাকা দরে আটা বিক্রির কার্যক্রম শুরু হলো।কোনো ডিলার এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও