• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌবাহিনী ও বিমানবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৪৪ বার
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে বলেন, নুরুল হক নুরুর ওপর হামলা খুবই দুর্ভাগ্যজনক। তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার ওপরে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা আল্লাহর কাছে দোয়া চাই।
খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে আপনারা যদি তথ্য দিতে পারেন, কোনো তথ্য দিলে আমরা কাউকে জানাবো না। কারও দেওয়া তথ্যের মাধ্যমে অস্ত্র উদ্ধার হলে আমরা তাকে পুরস্কার দেব।
সাদাপাথর লুট-সংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, বিষয়টি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। দুদকের প্রতিবেদনটি তাদের কাছে যাবে। এ বিষয়ে তারা জানালে আমরা জানবো। আমি এখনও এই ব্যাপারটি জানি না, তবে আপনারা (সাংবাদিকরা) সাদা পাথর রক্ষায় আপনারা যে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন এইজন্য আপনাদের ধন্যবাদ। সাদা পাথর লুটে যারাই দোষী তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও