আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলীর অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, গাংনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য জাকির বিশ্বাস, ৫ নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ হান্নান, ৭নং ওয়ার্ডের সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, ৯নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানসহ এলাকাবাসি।
বক্তারা বলেন, শিকদার উজির আলী বিনা প্রতিদ্বন্দীতায় আওয়ামী লীগের মনোনয়নে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি যা ইচ্ছে তাই করেছেন। ইউনিয়নের কোন নাগরিকদের তিনি তেমন কোন সেবা প্রদান করে না। কাউ সেবা নিতে গেলে, তাকে ঘুষ দিতে হত। অনেকের কাছ থেকে ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন সেবা প্রদানের নামে বিপুল অংকের টাকা নিয়েছেন। কখনওই নিয়মিত পরিষদে আসেন না এই চেয়ারম্যান।যার কারণে জনগন সেবা বঞ্চিত হচ্ছে। যেকোন মূল্যে এই চেয়ারম্যানকে অপসারণ করে, প্রশাসক নিয়োগের দাবি জানান বক্তারা।
ইউপি সদস্য আলী আহমেদ শেখ বলেন,চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ননা করা কঠিন। এমন কোন অনিয়ম নেই যা তিনি করেননি। পরিষদের ব্যাংক হিসেবে ৬ লক্ষ টাকা ছিল, সেই টাকা তিনি তুলে আত্মসাত করেছেন। পরিষদের সদস্যদের আড়াই বছর ধরে সম্মানি দেয় না। এভাবে আসলে চলতে পারে না। ইউনিয়নের নাগরিকদের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন এই সদস্য।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.