• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও তালের বীজ রোপন

প্রভাত রিপোর্ট / ১৯৮ বার
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

খান সুমন, কচুয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোপণ করা হয়েছে তালের বীজ। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় গোপালপুর ক্রিসেন্ট ক্লাবে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় ছাত্রদল নেতা পিয়াল এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খান শহীদুজ্জাম মিল্টন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও কচুয়া প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম খোকন। এছাড়াও অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদলনেতা এআলম ডাবলু, বিএনপি নেতা সবুজ, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,শেখ সুজন, লিওন শিকদার,ছাত্রদল নেতা ইমরান হোসেন, মোঃ ওমর প্রমুখ।
এদিন ফুলতলা- ফতেপুর ও বিষখালি সড়কে মনিরুল ইসলাম খানের পক্ষ থেকে ৫ শত তালের বীজ রোপন করা হয়। তার তথ্য অনুসারে পর্যায়ক্রমে উপজেলা সাতটি ইউনিয়নে সর্বমোট ৫ হাজার তালের বীজ রোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও