• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

কচুয়ায় বিআরডিবির কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৭৮ বার
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

খান সুমন,কচুয়া: বাগেরহাটের কচুয়ায় বিআরডিবির ইরেসপো প্রকল্পের আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকাল ১০.০০ ঘটিকায় পল্লী উন্নয়ন বোর্ডের ইরেসপো প্রকল্পের আয়োজনে উপজেলার আন্ধার মানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান শিক্ষক পিটুনি মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ:আলী হাসান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রবীর মন্ডল। অনুষ্ঠানে কিশোরীদের বাল্যবিবাহের কুফল,বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা,জেন্ডার বৈষম্য সহ অন্যান্য বিষয় সম্পর্কে বিশদ ধারনা দেওয়া হয়।ইউএনও কিশোরীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা করেন।কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ ০৬ জন কিশোরীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ০৬ কি গাছের চারা বিতরণ করা হয়। কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয় এছাড়া ১৮ বছর পূর্ন হয়েছে কিন্তু বাল্য বিবাহ হয়নি এমন নয়জন কিশোরীর মাঝে সঞ্চয় সহ প্রণোদনার চেক বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও