মোঃ বাবুল শেখ,পিরোজপুর : নাজিরপুরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) বিকেল ৪টায় নাজিরপুর উপজেলার ৯ টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করে। পরে টাইম টাওয়ার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্জ মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশর বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, গাজী অহিদুজামন লাভলু , নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত দেন। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অবিচল রয়েছে। তারা ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পিরোজপুর ১ আসন ধানের শীষের আসন বিগত দিনে এই আসন ছিনিয়ে নিয়েছিল একটি চক্র আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে আমি উপজেলা নেতৃবৃন্দের কাছে আহবান জানাবো আপনারা সজাগ থাকবেন ফেব্রুয়ারি নির্বাচনকে যেন প্রতিহত না করতে পারে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং দল যে প্রার্থীকে নমিনেশন দিবে আমরা পিরোজপুর ১ আসনের বিএনপির নেতাকর্মীদের নিয়ে তার পক্ষে কাজ করবো এবং তাকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করবো বলে আহবান জানান। পরে টাইম টাওয়ার মাঠ থেকে এক আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়।