• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রভাত রিপোর্ট / ১০২ বার
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ দাবি জানান। এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেন একদল যুবক। এই ঘটনার জন্য ভিপি নূরের দল গণঅধিকার পরিষদকে দায়ী করেন শামীম হায়দার পাটোয়ারী। এই বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু তারা (গণঅধিকার পরিষদ) বারবার এ ধরনের আচরণ করছে। তাই সরকারকে বলবো সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করতে।’
দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান শামীম হায়দার পাটোয়ারী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও