• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারের কাছে আছে চালের রেকর্ড মজুদ, তারপরও কেন আমদানি ‘হ্যাঁ’ ভোটে সরকারের সমর্থন গণতান্ত্রিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান! ‘রূপপুরে ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’ পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি আইনজীবীকে ইসি মাছউদ পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল পিরোজপুর সদরে টোনা ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত

বিজয়নগরে আবার জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রভাত রিপোর্ট / ৫৮ বার
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, আমরা জাতীয় পার্টির কার্যালয়ে আগুন লাগার সংবাদ পেয়েছি। আমাদের ইউনিট এখনও বের হয়নি, প্রস্তুতি চলছে। যেহেতু এটি সহিংসতার আগুন, তাই অনুমতি সাপেক্ষে ঘটনাস্থলে যাওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পর বিক্ষোভকারীরা প্রথমে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। ভাঙচুর শেষে আগুন দেওয়া হয়। ঘটনার পর সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও