• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে লাইভ অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১৫৬ বার
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মতামত, জনগণের সমর্থন এবং স্থানীয় উন্নয়ন নিয়ে ডিবিসি চ্যানেলে সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে সম্প্রচারিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন।
সাক্ষাৎকারে তিনি বলেন, ঠাকুরগাঁও-৩ আসনের জনগণ সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে থেকেছেন। আমি বিশ্বাস করি, বিএনপি’র নেতৃত্বে এই আসনের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে। তিনি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে উল্লেখ করেন শিক্ষা খাতে সংস্কার ও আধুনিকায়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ।
অ্যাডভোকেট জয়নাল আবেদীন আরও বলেন, “আমি জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও