• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

প্রভাত রিপোর্ট / ১২১ বার
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,টাঙ্গাইল: টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন।
বাসার কর্মচারীরা জানান, গতকাল রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত একটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা ও কয়েকজন হেলমেট পরা ছিল।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানান, ‘পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
এদিকে আজ রবিবার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সমাবেশে প্রধান অতিথি করা হয়েছিল কাদের সিদ্দিকীকে। কিন্তু ‘ছাত্র সমাজের’ ব্যানারে একই সময় একই স্হানে ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। এ অবস্হায় আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও