• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

বাগেরহাটের চার সংসদীয় আসন বহালের দাবিতে কচুয়ায় হরতাল পালন

প্রভাত রিপোর্ট / ৭৯ বার
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

খান সুমন, কচুয়া: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলাব্যাপী সোমবার সকাল থেকে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনর্বিন্যাসে জেলার একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়। সোমবার (৮ সেপ্টেম্বর ) সকাল আটটা থেকে শুরু হওয়া হরতাল ও অবরোধ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। জেলার বিভিন্ন উপজেলার মত কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরে দেখা যায়, কচুয়ার সড়কগুলোতে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাজারে সীমিত কিছু দোকানপাট ছাড়া সেভাবে কোন দোকানপাট খুলতে দেখা যায়নি। সকালে হরতালে সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হরতালের সমর্থনে টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। সাইনবোর্ড এবং বাঁধাল বাজারের প্রধান সড়কে হরতালের সমর্থনে বেশ কয়েকটি ঝটিকা মিছিল হয়েছে। এর আগে, রবিবার সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি এক সংবাদ সম্মেলনে এ হরতাল সহ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে গত রোববার জেলার সকল অফিস আদালত শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারে লিফলেট বিতরণ করা হয় এবং আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। মঙ্গলবার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বুধ ও বৃহস্পতিবার আবারও সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে সর্বদলীয় সম্মিলিত কমিটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও