• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে শরণখোলায় সর্বদলীয় হরতাল

প্রভাত রিপোর্ট / ৯৭ বার
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মো. শাহাদাত হোসাইন, শরণখোলা : সিইসি কর্তৃক বাগেরহাট -৪ আসন বিলুপ্তি করায় তার প্রতিবাদে ও আসনটি ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাট জেলা সংগ্রাম কমিটির ব্যানারে শরণখোলা উপজেলায় সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সকাল থেকে রায়েন্দা রাজৈর বাস স্ট্যান্ড থেকে ঢাকা গামী দূরপাল্লার ও লোকাল পরিবহন সহ সব ধরনের গাড়ি বন্ধ করে দেওয়া হয়। সর্বাত্মক হরতাল পালিত হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারেনি বলে জানা গেছে। তাছাড়া উপজেলার উল্লেখযোগ্য তাফালবাড়ি, আমরাগাছিয়া, বানিয়াখালি ও রায়েন্দা বাজার সহ সকল এলাকার দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এতে সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে সক্ষম হয়নি বলে জানা গেছে। হরতালের সময় বাংলাদেশ জাতীয় দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জামাতে ইসলামী বাংলাদেশ,‌ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কে রাস্তায় বেরিকেট সৃষ্টি করে হরতালের প্রতি সমর্থন ব্যক্ত করতে দেখা যায়। এদের মধ্যে অনেকেই সিইসির সিদ্ধান্ত অযৌক্তিক দাবি করে বাগেরহাট-৪ আসন (শরণখোলা -মোড়লগঞ্জ) ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। তবে খেটে খাওয়া ভ্যান , রিক্সা, ইজিবাইক চালক ও দিনমজুররা হরতাল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা বলেন, বাগেরহাটের -৪ আসন কেটে তিনটি করায় দুর্যোগপূর্ণ উপকূলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জের শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ও যোগাযোগ খাতে ব্যয় অনেকটা কমে আসবে বলে তিনি মনে করেন। তাই বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও