• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

ডাকসুর ভোটগণনা শুরু

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এর কিছুক্ষণ পর থেকে ভোটগণনা শুরু হয়েছে।
ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন। নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সারাদিনের ভোটে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ভোটার ২২২২ জন, কাস্টিং হয়েছে ১৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন, কাস্টিং ভোট ৩৯০৭টি (৬৯ শতাংশ)।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও