• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

ডাকসুর শীর্ষ তিন পদে আলোচিত কোন প্রার্থী কত ভোট পেলেন

প্রভাত রিপোর্ট / ১৩৫ বার
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ বুধবার সকালে ঘোষণা করা হয়েছে।
ডাকসুর শীর্ষ তিন পদ—সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)। ঘোষিত ফলাফলে এই তিন শীর্ষ পদে আলোচিত কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা ডাকসুর নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল থেকে জানা গেছে।

সহসভাপতি (ভিপি)
ভিপি পদে ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট।
ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবদুল কাদের পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট। প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস)
ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৪৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস)
ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী জাবির আহমেদ জুবেল পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি পেয়েছেন ১ হাজার ১৩৭ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান জীম পেয়েছেন ৭৯৬ ভোট।
স্বতন্ত্র প্রার্থী হাসিবুল ইসলাম পেয়েছেন ৫০০ ভোট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও