• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

আমি বলেছি সে টিক দিয়েছে, বললেন দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব

প্রভাত রিপোর্ট / ১১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী। জন্মের পর থেকে দুই চোখে দেখতে পান না তিনি। আজ বৃহস্পতিবার বন্ধুর হাত ধরে জাকসু ও হল সংসদের ভোট দিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এই শিক্ষার্থী।
বেলা ১১টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ হল কেন্দ্রে ভোট দেন আইয়ুব। ভোট কেন্দ্রের বাইরে তিনি বললেন, ‘আজ আমি জীবনে প্রথম ভোট দিলাম। এর আগে কখনো সুযোগ পাইনি।’
কেমন লাগল—জানতে চাইলে আইয়ুব বলেন, ‘অভিজ্ঞতা অনেক ভালো ছিল। ফ্রেন্ডকে (বন্ধু) নিয়ে এসেছিলাম শ্রুতিলেখক হিসেবে। তো, আমি বলেছি আর সে আমার… টিক দিয়েছে আরকি।’
আইয়ুব আলীর সঙ্গে থাকা তাঁর বন্ধু আরহান রহমান বলেন, ভোট ভালোভাবেই হতে দেখা যাচ্ছে। এটা ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও