• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

তিতাসে ইয়াবাসহ কথিত মাদক সম্রাট রানা শিকদার আটক

প্রভাত রিপোর্ট / ১৭২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক হয়েছেন কথিত মাদক সম্রাট রানা শিকদার। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টার দিকে দক্ষিণ আকালিয়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রানা শিকদার (সালাউদ্দিন শিকদার, পিতা এমদাদুল হক শিকদার)-এর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ক্রয়ের অভিযোগে বাতাকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরীফ (৩৫)কেও আটক করা হয়। আটকের পরপরই অসুস্থ হয়ে পড়েন রানা শিকদার। পরে বড় ভাই খোকন শিকদারের উপস্থিতিতে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আবারও তাকে থানায় নেওয়া হয়।
তিতাস থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও