• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

এমন কোনও নির্বাচন আয়োজন উচিত নয়, যা নিয়ে প্রশ্ন ওঠে : ডা. জাহিদ

প্রভাত রিপোর্ট / ১২৮ বার
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এমন কোনও নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোন কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। পলায়নকৃত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। তাই নির্বাচন আয়োজকদের বিভাজনসৃষ্টি থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে।
যেকোনো রকমের বিভাজনসৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন ডা. জাহিদ বলেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও