• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন হজযাত্রীরা ৮০টি কেন্দ্রে টিকা নিতে পারবেন সরকারের কাছে আছে চালের রেকর্ড মজুদ, তারপরও কেন আমদানি ‘হ্যাঁ’ ভোটে সরকারের সমর্থন গণতান্ত্রিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান! ‘রূপপুরে ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’ পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি আইনজীবীকে ইসি মাছউদ

কচুয়ায় চুরি, নগদ লক্ষ টাকাসহ নিয়ে গেছে মোবাইল ফোন ও স্বর্নলংকার

প্রভাত রিপোর্ট / ১২৪ বার
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

খান সুমন, কচুয়া: বাগেরহাটের কচুয়ায় ঘরের গ্রীলকেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় বাধাল ইউনিয়নের মৃত করিম শিকদার এর ছেলে রানা শিকদার (৪০) এর ঘরের সামনে থাকা জানালার গ্রীল ভেঙ্গে অজ্ঞাত ব্যাক্তিরা রুমে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে এরপর হয়তো চেতনা নাশক ঔষধ স্প্রে করে সবাইকে অচেতন করে রাখে। এজন্য বাড়ির কেউ কোন কিছু টের পাননি। তবে ভোর আনুমানিক ৬ টায় দিকে বাড়ির লোকের ঘুম ভাঙ্গলে গ্রীল কাটা ও এলোমেলো দেখতে পায়। পরে ঘরের এবং আসেপাশের লোকজন ঘরের ভিতরে গিয়ে সবকিছু উলোটপালোট দেখতে পায়। এ ঘটনায় তাদের নগদ ১ লক্ষ ৫০ হাজার এর মতো টাকা, ১ টি আইফোন, ১ টি টেকনো ও ১ টি রিয়েলমি ব্যান্ডের মোবাইল ফোন সহ মোট ৩ টি ফোন, ১ টি স্বর্নের আংটি , ১ জোড়া কানের দুল সহ বেশকিছু ঘরের ব্যাবহার্জ জিনিস খোয়া গেছে। তবে ঘরে থাকা ৩ টি মোটড় সাইকেল নিতে পারেনি।ধারনা করা হচ্ছে তাদের বাড়িতে অতিথি থাকায় পূর্বপরিকল্পিত ভাবে এ ঘটনা সংগঠিত হয়েছে। ঘটনার দিন তাদের ঘরে ৩ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু ছিলেন। এর মধ্যে ৬ জনই অতিথি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রানা শিকদার (৪০) বিষয়টি নিয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তবে স্থানীয় সাধারণ মানুষ বলছে এ ধরনের চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ যদি এ বিষয়ে একটু নজরদারী বৃদ্ধি করেন তবে এমন অপরাধ কমে আসবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও