• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

কালিয়াকৈরে টিনশেড মার্কেটে আগুন

প্রভাত রিপোর্ট / ৭৮ বার
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জুয়েল রানা, কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ডাইনকিনি এলাকায় একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা ডাইনকিনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ ওই মার্কেটের একটি কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে চারপাশে ছড়িয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে তবে মার্কেটের মালিকপক্ষের সাথে কথা হয়নি ও ক্ষয়ক্ষতির তালিকা করা হয়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও