• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রবিবার বন্ধ ঘোষণা

প্রভাত রিপোর্ট / ৯২ বার
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রবিবার (১৪ সেপ্টেম্বর) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস যথারীতি চালু হবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং পরবর্তী ভোট গণনাসহ চার দিনব্যাপী কার্যক্রমের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার পর্যন্ত তিন দিন ধরে ভোট গণনা চলছে এবং নির্বাচন কমিশন আশা করছে, আজ সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম রোববার যথারীতি চলবে। এ সময় সংশ্লিষ্ট দফতরগুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে যুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও