• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

শিবচরে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
oplus_1026

হাসানাত আকাশ, শিবচর: মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দ্বিতীয়াখন্ড ইউনিয়ন বিএনপি’র আয়োজনে দ্বিতীয়াখন্ড উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপি’র নেতা ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ দাদন মোল্লা। সঞ্চালনা করেন কাজী খোকনুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা। তিনি বলেন—বাংলাদেশের সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন আমি শিবচরে আসতে পারিনি। নানা মামলা ও হামলার মাধ্যমে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছে। গত ১৬ বছর আমরা কথা বলতে পারিনি, আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। হত্যা, গুম, গ্রেপ্তারসহ নানা নির্যাতন চালানো হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। তিনি বলেন—২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই শেষ হয়ে যায়। এর মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।”
কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন— বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সোরহাব হাওলাদার। যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান। মাদারীপুর জেলা বিএনপি’র সদস্য আতিকুর রহমান। শিবচর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান। উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন খান। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী। উপজেলা বিএনপি নেতা তাজউদ্দীন মোল্লা।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশে বক্তারা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার জন্য সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও