• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

খুশবুতে আইটেম গানে সামিরা খান মাহি

প্রভাত রিপোর্ট / ১১৭ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন: ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি এবার হাজির হচ্ছেন ভিন্নরূপে। দীপ্ত টিভির নতুন মেগা সিরিয়াল খুশবুতে তাঁকে দেখা যাবে একটি আইটেম গানে। চরিত্রের নাম তিতলি মির্জা—যিনি ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা। ভালোবাসার মানুষ কাছ থেকে দূরে সরে গেলে বিরহের আগুনে পুড়ে তাঁর কলিজা হয়ে যায় কাবাব। এমন আবেগঘন দৃশ্য নিয়েই সাজানো হয়েছে প্রথম পর্বের আইটেম গানটি।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচারিত হবে খুশবু। সিরিয়ালটির গল্প গড়ে উঠেছে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর জীবনের কঠিন সংগ্রামকে ঘিরে। সেই সঙ্গে গার্মেন্টসকর্মী নারীদের সুখ–দুঃখ, ভালোবাসা, ঘৃণা ও সংগ্রামের দিকগুলোও ফুটে উঠবে নাটকটিতে।
এ ছাড়া খুশবুতে উঠে আসবে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের জীবনও। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকেই। বিশেষ চরিত্রে থাকছেন সামিরা খান মাহি। নামভূমিকায় দেখা যাবে দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষকে। আরও থাকছেন বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।
খুশবুর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও