• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম

দূর্গাপুরে দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১৩৩ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, দূর্গাপুর: এসআই রিপন কুমার দাস এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতী মোঃ আলামিন এবং পবিত্র গীতা পাঠ করেন দূর্গাপুর থানা এ এস আই বিশ্বনাথ বর্মন ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দের নিরাপত্তা বিষয়ক একটি মত বিনিময় সভার আয়োজন করেন দূর্গাপুর থানা পুলিশ, দূর্গাপুর, রাজশাহী। (১৪ সেপ্টেম্বর রবিবার) বিকাল সাড়ে ৪টায় দূর্গাপুর থানা কম্পাউন্ড দূর্গাপুর, রাজশাহী স্হানে উন্মুক্ত পরিবেশে মত বিনিময় সভা আনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন,দূর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম।
দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, পুঠিয়া সার্কেল মোঃ কুদরত-ই-খুদা শুভ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ,জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ফ্রন্ট পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ন আহবায়ক দুর্গাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সভাপতি সুনীল চন্দ্র প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দুর্গাপুর উপজেলা জামাতের আমির মোঃ সাইফুল ইসলাম , পৌর বি এনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল,পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, আরোও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপি সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন ,সভায় বক্তারা বলেন, প্রতিটি পূজা মণ্ডবে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হবে। রাতভর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় জনগণকেও দায়িত্বশীল হতে আহ্বান জানানো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও