• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

নেপালে সরকার পতনের পর হঠাৎ আলোচনায় বলিউড অভিনেত্রী মালা সিনহা

প্রভাত রিপোর্ট / ১৮৭ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন: বলিউডে এক সময় রাজত্ব করা শীর্ষ অভিনেত্রী মালা সিনহা সম্প্রতি আবার আলোচনায় এসেছে নেপালের সরকার পতনের পর। ১৯৭৩ সালের এক বিতর্কিত বিমান ছিনতাই কাণ্ড ও তাঁর ক্যারিয়ারের এক বিতর্কিত মুহূর্তের কারণে মালার নাম পুনরায় উঠে এসেছে।
১৯৭৮ সালে ক্যারিয়ারের সোনালি সময়ে মালা সিনহার বাথরুম থেকে উদ্ধার হয়েছিল ১২ লাখ টাকা। সঠিক হিসাব দিতে না পারায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল তাঁকে। আদালতে মালা জানান, “সব টাকা দেহব্যবসা করে কামিয়েছি,” যা ছিল তাঁর বাবা ও আইনজীবীর পরামর্শ অনুযায়ী বলা। শেষ পর্যন্ত তাঁকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছিল।
নেপালের অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সুশীলা কার্কির এই শপথের পর পুনরায় মালা সিনহার নাম আলোচনায় এসেছে। কারণ, বহু বছর আগে সুশীলার স্বামী দুর্গা প্রসাদ সুবেদি মালা সিনহাকে বহন করা বিমানের ছিনতাই করেছিলেন।
১৯৭৩ সালের ১০ জুন বিরাটনগর থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে রয়্যাল নেপাল এয়ারলাইনসের ১৯ আসনের টুইন অটার বিমানটি ছিনতাই হয়। বিমানে ছিলেন মালা সিনহা ও তাঁর স্বামী নেপালি অভিনেতা সি পি লোহানি। ককপিট দখল করেন নেপালি কংগ্রেসের তিন তরুণ কর্মী — দুর্গা প্রসাদ সুবেদি, নাগেন্দ্র ধুঙ্গেল, বসন্ত ভট্টরাই।
পরিকল্পনার নেপথ্যে ছিলেন পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়া গিরিজা প্রসাদ কৈরালা। বিমান থেকে নগদ ৩০ লাখ রুপি ছিনিয়ে নেয়া হয়। পরে টাকা ট্রাকে করে দার্জিলিংয়ে নেয়া হয়। সুশীলা কার্কি ভারতীয় বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) পড়ার সময়ই দুর্গা সুবেদির সঙ্গে পরিচিত হন। এই অতীত আজকের নেপালের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও