• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

পল্লবীতে চাঁদা না পেয়ে ভাইকে গুলি, বোনকে ছুরিকাঘাত

প্রভাত রিপোর্ট / ১১৮ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর পল্লবীর কালশী আদর্শনগর এলাকায় চাঁদা না পেয়ে ভাইকে গুলি ও বোনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য জানান। আহতরা হলেন, সুমন মিয়া (৩২) ও লাভলী বেগম (৪৫)। দুজনই কালশী এলাকার বাসিন্দা।
আহত সুমনের স্ত্রী মাহিমা জানান, সুমন একজন সিসিটিভি ক্যামেরা ব্যবসায়ী। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কালশী আদর্শনগর ২২ তলা বিল্ডিংয়ের পেছনে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ শরীফ, কবিরসহ পাঁচ-ছয় জন তার কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে লাভলী বেগমের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা লাভলীকে ছুরিকাঘাত করে। সুমন এগিয়ে গিয়ে চোর চোর বলে চিৎকার শুরু করলে তাকে গুলি করে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে সুমনের অবস্থা গুরুতর। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও