• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

বাড়িতে হামলা চলার সময় সেখানেই ছিলেন অভিনেত্রী দিশা পাটনি

প্রভাত রিপোর্ট / ১৬৯ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে শুক্রবার মধ্যরাতে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন এই অভিযোগের জেরেই হামলা চালানো হয়েছে বলে জানায় দুষ্কৃতি দলটি। এবার এই ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে এলেন দিশা পাটানি। কী প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী? এই মুহূর্তে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ব্যস্ত দিশা। বরেলির বাড়িতে হামলা চলার সময় সেখানেই ছিলেন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে ইতোমধ্যেই ভাগ করে নিয়েছেন নিউ ইয়র্কের ইভেন্টের নানা ঝলক। সেখানেই দেখা যাচ্ছে দিশাকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে। কালো লং ড্রেসে ধরা দেন দিশা।
বিদেশের মাটিতে হাসিমুখে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে দিশাকে। তার সেই পোস্টে মন্তব্য করেছেন তারকারা। মৌনি রায় কমেন্টে লেখেন, ‘মাই বেবি’, জ্যাকলিন ফার্নান্ডেজ ইমোজি পোস্ট করেছেন।
কেউ আবার দিশার চেহারার প্রশংসা করেছেন। এদিন সকলের সামনে বরাবরের মতোই ধরা দেন অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ ঘটনাকে পরোয়া না করে নিজের ছন্দে, নিজের পেশাকেই প্রাধান্য দিয়েছেন দিশা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও