• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

ভিডিওকলে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

প্রভাত রিপোর্ট / ১০৮ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন: শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যুতে শুধু সংগীত জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
প্রয়াত সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রবিবার দুপুর ১২ টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এদিকে দেশের কিংবদন্তি সংগীত শিল্পী রুনা লায়লা ভিডিওকলের মাধ্যমে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে দেশের বাইরে থাকায় শহীদ মিনারে ভিডিওকলের মাধ্যমে লালন কন্যাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়াও শিল্পীর পরিবারের সদস্যদের সমবেদনা জানান রুনা লায়লা।
এদিকে ফরিদা পারভীনকে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে শিল্পীর মরদেহ কুষ্টিয়ায় পথে রওনা হয়েছে।
ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়া পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরে ফরিদা পারভীনকে চিরনিদ্রায় শায়িত করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও