• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

পিরোজপুরে গৃহবধূ আসমা বেগম হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ২২২ বার
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে গৃহবধূ আসমা বেগম (৫০) হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা জজ আদালত চত্বরে নিহতের স্বজন ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আসমা বেগম তার পুত্রবধূ জান্নাতি ও স্থানীয় যুবক কালামের মধ্যে পরকীয়া সম্পর্কের বিষয়টি দেখে ফেলেছিলেন। এ ঘটনার পর ৩০ আগস্ট সন্ধ্যায় আসমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
আসমার স্বামী আলমগীর হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পরবর্তীতে পুলিশের তদন্তে উঠে আসে জান্নাতি ও কালামের সরাসরি জড়িত থাকার তথ্য। পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেফতার করে।
মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, একটি ঘৃণ্য ও নৃশংস হত্যাকাণ্ডের পরও এখনো বিচারের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করে দোষীদের ফাঁসির দাবি জানান।
এসময় বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধের মাত্রা আরও বেড়ে যাবে। তারা আসমা হত্যার বিচার যেন কোনভাবে প্রভাবিত না হয়, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও