• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

প্রভাত রিপোর্ট / ৮৪ বার
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার লিটন ফারাজি (৪৫) নামের এক ব্যক্তি ২৫ বছর পূর্বে বিয়ে করেন লাভলী বেগমকে। সেই থেকে স্ত্রীর অশোভনী আচরণের অতিষ্ঠ। একপর্যায়ে তাকে তালাক দিয়ে একমণ দুধ দিয়ে গোসল করে মনে স্বস্তি নিয়েছে লিটন ফারাজি ও তার পরিবারের লোকজন।
গতকাল সোমবার দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর (ফারাজিপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি।
স্থানীয়রা জানান, গত প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজির সঙ্গে গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের বিয়ে হয়। তাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে। দাম্পত্য জীবনে প্রায়ই দ্বন্দ্ব লেগে যায়। সেই দ্বন্দ্ব থেকেই বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে। বিবাহ বিচ্ছেদের পর লিটন ফারাজিকে দুধ দিয়ে গোসল করে দেয় তার পরিবারের লোকজন।
এদিকে দুধ দিয়ে গোসল ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ঢল নামে। এসব জনতাকে খাওয়ানো হয় মিষ্টি। এরপর থেকে এলাকায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলছে এটি কুসংস্কারের বহিঃপ্রকাশ। আবার অনেকে বলছে নীরব প্রতিবাদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও