• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৫০ বার
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এবার দুর্গাপূজা গতবছরের চেয়েও ভালোভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে বলে আশ্বস্ত করেন তিনি।
পরিদর্শনকালে মন্দির কমিটির নেতাদের জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনাদের আমি আশ্বস্ত করছি, গতবছরের চেয়েও এবারের পূজা আরও ভালোভাবে হবে এবং উৎসবমুখর ও পূজার পবিত্রতা বজায় থাকবে। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, আপনারা ধর্মীয় সব রীতি মেনে এখানে যার যা কাজ সেগুলো করবেন। আমি আশা করি, এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে।
এবার পূজামণ্ডপে অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছর সরকার পূজা মন্দিরে দুই কোটি টাকা অনুদান দিতো। গত বছর ছিল চার কোটি। এবার পাঁচ কোটি টাকা অনুদান দেবে সরকার। এরপরও যদি কোনোরকম প্রয়োজন হয় আমরা অবশ্যই দেখবো।
দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয়, যেখানে যা ঘটবে তা যেন সঙ্গে সঙ্গে জানা যায়, সেজন্য অ্যাপস খোলা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আমরা পূজা কমিটিকে অনুরোধ করেছি। আমাদের আনসার থাকবে, অন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, পূজা কমিটির নিজস্ব লোকও থাকবে। ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে।
‘পরিচালনা পর্ষদ দিয়ে অবজারভেশন শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও চলে আসবে। আমার অনুরোধ আপনারা মন্দিরের পবিত্রতা রক্ষা করবেন এবং সবাই যেন ভালোভাবে পূজা উপভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। কোনো ধরনের অসুবিধা হবে না। কোনো ধরনের হামলার হুমকি নেই। সবকিছু ভালোভাবে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও