আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার এএসআই মোঃ গিয়াস উদ্দিন
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর:পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হলেন নাজিরপুর থানার এএসআই মো. গিয়াস উদ্দীন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের নির্বাচিত এই এএসআইকে পুরস্কার প্রদান করেন।
জানা যায়, এএসআই মো. গিয়াস উদ্দিন জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন। গত মাসে সাজা ওয়ারেন্ট সহ ৩০ টি ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধার করায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), নেছারাবাদ সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ সহ ওসি ডিবি ও ডিআইও ১ পিরোজপুর।
নাজিরপুর সচেতন সমাজ বলছেন, এএসআই গিয়াস উদ্দিন একজন কর্মঠ, সৎ এবং সাহসী পুলিশ অফিসার।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.