• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

যাত্রাবাড়ীতে ৭০ হাজার পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১৮৬ বার
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

হাবিবুর রহমান,ডেমরা : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ মো. শরিয়ত উল্লাহ, মো. রহিম বাদশা ও মো. দেলোয়ার হোসেন লিটন নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে ঢাকায় ইয়াবা আসছে। এই তথ্যের ভিত্তিতে মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) অবস্থান নেয়। পরবর্তীতে সাড়ে ৫ টার দিকে উক্ত কাভার্ড ভ্যানসহ শরিয়ত উল্লাহ ও রহিম বাদশাকে আটক করতে সক্ষম হয়। এসময় কাভার্ড ভ্যান তল্লাশি করে ভ্যানের ভিতর বিশেষ কায়দায় তৈরী গোপন প্রকোষ্ঠ থেকে এই ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দেলোয়ার হোসেন লিটনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা থেকে মাদক এনে রাজধানী ঢাকা সহ এর আশপাশের জেলায় বিক্রয় করত মর্মে স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.কামরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য রিয়ন্ত্রন আইনে মামলা হলে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও