আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
রামগতিতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫
প্রভাত সংবাদদাতা, রামগতি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার আলেকজান্ডার বাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ বলেন, চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সৈনিক। ফ্যাসিবাদের সময়ে রাজপথে সক্রিয় থেকে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন তিনি। চরগাজী ইউনিয়নের সর্বজন স্বীকৃত একজন জনপ্রিয় নেতা সারোয়ার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসরদের হামলা-মামলা, ভয়ভীতি উপেক্ষা করে মাঠে ময়দানে নেতাকর্মীদের সঙ্গে থেকে কাজ করে গেছেন ১৭ বছর।
তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি তাকে রাতের আঁধারে ডেকে নিয়ে একজন নারীকে ব্যবহার করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে শুধু সারোয়ার নয় , আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালান ওই চিহ্নিত মহলটি। এরা সবসময় বিএনপিকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করলেও বিগত আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত। যখন যে দল ক্ষমতা আসে,তখন সেই দলের সাথে আঁতাত করে তাদের ব্যবসা বাণিজ্য ও অবৈধ সুবিধা হাসিল করা লোক। চক্রটি বিএনপির জনপ্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এটিকে তামান্না বেগম নামের ওই নারীও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন,সারোয়ার মিয়া আমাদের কাছে টাকা পাবে। পাওনা টাকার জন্য এসে বাড়ীতে বকাবকি শুরু করলে কিছু লোক এসে আমাদের নামে এসব কুৎসা রটনা করে ফেসবুকে গুজব ছড়িয়ে দেয়। ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নেই। আমিও এঘটনার নিন্দা জানাই।
নেতৃবৃন্দ বলেন,আমরা চরগাজী ইউনিয়ন বিএনপি এই ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং গোলাম সারোয়ারের মত জনপ্রিয় নেতাকে দলের সঠিক জায়গায় মুল্যায়নের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহবান জানাই। গোলাম সারোয়ার ক্ষতিগ্রস্ত হওয়া মানে চরগাজী ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত হওয়া। তাই চরগাজী ইউনিয়ন বিএনপি গোলাম সারোয়ারের সাথে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন-চরগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু,সহ সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন সহ চরগাজী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.