• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

নৌবাহিনীর অভিযান : মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসী আটক

প্রভাত রিপোর্ট / ৮৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর কন্টিনজেন্টের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ার আনসারুল করিম ও নুর আলম।
নৌবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে মহেশখালীতে এ অভিযান চালানো হয়। অভিযানে তাদের নিজ নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি এলজি, ১টি দু-নলা দেশীয় বন্দুক, ৬টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
মহেশখালী থানা সূত্রে জানা গেছে, আটক আনসারুল করিম ও নুর আলমের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও মাদকসহ তাদের আইনি প্রক্রিয়ার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও