• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

বাইউস্টে রাইটিং ‘সেলফ এ্যাসেসমেন্ট রিপোর্ট ফর বিএসি এ্যাক্রেডিটিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১২১ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত ডেস্ক: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় “Writing Self-Assessment Report for BAC Accreditation” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাইউস্টের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সোমবার (২২ সেপ্টেম্বর) কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইইই বিভাগের অধ্যাপক ও আইকিউএসির পরিচালক ড. মোঃ আব্দুর রাজ্জাক প্রশিক্ষক হিসেবে উক্ত কর্মশালা পরিচালনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত উপাচার্য লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার গুণগত মান, শিক্ষকদের পেশাগত অগ্রগতি, বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনসহ এক্রিডিটেশনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদুর রহমান উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোছাঃ রেজওয়ানা করিমের সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও