• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

জেনেভা ক্যাম্পে অভিযান: মাদক বিক্রির টাকাসহ বেশ কয়েকজন আটক

প্রভাত রিপোর্ট / ৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে মাদক বিক্রির টাকাসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কয়েকটি হটস্পট গুঁড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে এই অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি জানান, জেনেভা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রির কয়েক লাখ টাকা এবং কারবারিদের বিক্রির বিভিন্ন স্পট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া বুনিয়া সোহেলের একটি চারতলা বাড়ি এবং যেসব জায়গা থেকে মাদক বিক্রির টাকা পাওয়া গেছে, সে দোকানগুলো এখন থেকে পুলিশ হেফাজতে থাকবে। এগুলো কেউ ব্যবহার করতে পারবে না। এ ঘটনায় ১৫ জনের মতো আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে জেনেভা ক্যাম্পে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও