• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

পিরোজপুরে স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের দুই পা ভেঙে দিলো দুর্বৃত্তরা

প্রভাত রিপোর্ট / ১৬০ বার
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রর (৫০) উপর হামলা চালিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
মুখোশধারী হামলাকারীরা এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারকেও পিটিয়ে (৪৬) আহত করেন। জানা গেছে, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এনিয়ে একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছেন।
আহত সহকারি শিক্ষক অসীম কুমার জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে তিনি পিরোজপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তিন থেকে চারটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। পরে তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় অসীম কুমারও হামলায় আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বিপুল মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষক অসীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার বলেন, বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান জানান, মঙ্গলবার বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর বিকেলে এ হামলার খবর পান।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা । এ ঘটনায় সিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান চানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কামরুজ্জামান চান হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও