• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

বাংলা-ফার্সির মেলবন্ধন, হাবিবের ‘মহা জাদু’তে মাতল শ্রোতারা

প্রভাত রিপোর্ট / ১০৩ বার
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন: ফার্সির ছোঁয়ায় যেন এক অনন্য মাত্রা পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান ‘মহা জাদু’। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগর রুস্তমের কণ্ঠে এই গানে এক মেলবন্ধন ঘটেছে বাংলা ও ফার্সি ভাষার। বৃহস্পতিবার সন্ধ্যায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে গানটি।
বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। আর গানে মেহেরনিগরের এন্ট্রি যেন ছিল শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ।
কোক স্টুডিও বাংলা গানটি প্রকাশের সময় এর পেছনের ভাবনা তুলে ধরে। তারা জানায়, ‘মহা জাদু’ বাংলা লোকগান এবং ফার্সি কবিতার এক অসাধারণ মিশ্রণ, যেখানে ভালোবাসা একটি অদৃশ্য সুতার মতো হৃদয় ও আত্মাকে টেনে নিয়ে আসে। বাউল সাধক দুরবীন শাহ-এর শিষ্য খোয়াজ মিয়া এই গানটি লিখেছিলেন তার মুর্শিদের প্রতি গভীর ভক্তি থেকে। হাবিব ওয়াহিদের আধুনিক সংগীতায়োজন এবং মেহেরনিগরি রুস্তমের কণ্ঠ এই চিরায়ত গানটিকে এক নতুন গতি ও প্রাণ দিয়েছে।
এই সিজনে এর আগে ‘বাজি’ ও ‘লং ডিসট্যান্স লাভ’ সহ কয়েকটি গান প্রকাশিত হলেও ‘মহা জাদু’র ঘোষণার পর থেকেই শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক-শ্রোতারা। তাদের মত, দেশি-বিদেশি শিল্পীর এই যৌথ কাজ বাংলা সংগীতে নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকেই মনে করছেন।
গানটি নিয়ে একজন দর্শক লিখেছেন, ‘এই ধরনের মডার্ন গানগুলো আগে কোক স্টুডিও পাকিস্তান বা ইন্ডিয়ায় শুনতাম। এবার কোক স্টুডিও বাংলাও সেই ধারা নিয়ে এল।’
হাবিবের প্রশংসা করে একজন লিখেছেন, “‘দিন গেল’ থেকে কোক স্টুডিও বাংলা পর্যন্ত হাবিব কখনো তার ছন্দ হারাননি! আমাদের প্রজন্মের চিরকালের পছন্দের তালিকায় তিনি থাকবেন।” বিদেশি শিল্পী মেহেরনিগরের কণ্ঠের প্রশংসা করে আরেকজন শ্রোতা মন্তব্য করেছেন, ‘আহ! জাদুকর। এখন মনে হচ্ছে কোক স্টুডিও বাংলা পূর্ণতা পেল। এমন কোলাবোরেশন হাবিব ভাই ছাড়া অসম্ভব। মেহরনিগার দারুন!’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও