• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

ডাকসুর উদ্যোগে ক্যাম্পাস থেকে ভবঘুরে ও মাদকাসক্ত উচ্ছেদ অভিযান

প্রভাত রিপোর্ট / ১১০ বার
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাদকাসক্ত, মানসিক সমস্যা যুক্ত ও ভবঘুরে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই অভিযান অনুষ্ঠিত হয়। টিএসসির মেট্রো স্টেশনের নিচ থেকে কার্যক্রমের সূচনা করা হয়।
অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, ক্যাম্পাসে আমরা লক্ষ্য করছি মাদকাসক্ত, মানসিকভাবে অসুস্থ এবং ভবঘুরেরা অবস্থান করছে। এদের উচ্ছেদ করা হচ্ছে এবং ভবিষ্যতে তাদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। এর আগ পর্যন্ত এটি আমাদের স্বাভাবিক অভিযান। আজ আমরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে যেখানে এ ধরনের সমস্যা রয়েছে সেসব স্থানে অভিযান চালিয়ে সমাধান করব। তিনি বলেন, মূলত বিশ্ববিদ্যালয়ের পেট্রোল টিম এই কাজটির দায়িত্ব পালন করে। তারা নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও