আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
পিরোজপুরে টিকাদান নিয়ে কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ এর আর্থিক সহায়তায় পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে "টাইফয়েড টিকা" বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ।
জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর)দুপুর ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফায়জুল হক। জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, জেলা তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম। কর্মশালার সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
মিডিয়া ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধির কৌশল ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.