• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

প্রভাত রিপোর্ট / ৮০ বার
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর গড়িয়ে বিকেলের দিকে ঢাকার আজিমপুর দায়রা শরিফ এলাকায় অস্বাভাবিক নীরবতা নেমে আসে। মুহূর্তেই সেই নীরবতা ভাঙে যৌথ বাহিনীর কড়া পদচারণায়। গন্তব্য সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের বহুতল ভবন ‘গুলশানারা মাসুদা টাওয়ার’।
চোখ এড়িয়ে থাকা ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে খুঁজে পাওয়া যায় একটি গোপন কক্ষ। দরজা খুলতেই যেন উন্মোচিত হয় এক চমকপ্রদ রহস্য। সারি সারি চকচকে গাড়ি, যার মধ্যে একটি গাড়িতে গাঢ় অক্ষরে বসানো সংসদ সদস্যের লোগো। গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় মোট ছয়টি বিলাসবহুল গাড়ি। এ যেন সিনেমার দৃশ্য, অন্ধকার কক্ষে আড়াল করে রাখা ক্ষমতার প্রতীক। আইনশৃঙ্খলা বাহিনীর হঠাৎ হানা আর রহস্যময় আবিষ্কার। অভিযানের পর আটক করা হয় ভবনের দায়িত্বে থাকা ম্যানেজারকে। তবে এখনো রহস্যের জট খোলেনি এই গাড়িগুলো কেন লুকিয়ে রাখা হয়েছিল?
লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান সাংবাদিকদের জানান, ‘অভিযান যৌথ বাহিনী পরিচালনা করছে। আমরা অবহিত আছি, তবে পুলিশ সরাসরি অংশ নেয়নি। পুরো অভিযানে আছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও