• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে : স্বাস্থ্য উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৫৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে উচ্চরক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তামাক আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন কৌশলের মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণ করছে এবং বিপুল মুনাফা অর্জন করছে। যদি আমরা তামাক নিয়ন্ত্রণে সফল হই, তবে চিকিৎসা খাতে ব্যক্তিগত পকেট থেকে যে ৭১ শতাংশ ব্যয় হয়, তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো অসংক্রামক রোগই মূলত চিকিৎসা খরচ বাড়ার প্রধান কারণ। তিনি বলেন, উচ্চরক্তচাপ শুধু চিকিৎসক বা সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সমস্যা। হাইপারটেনশনের কারণ সম্পর্কে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দিকে অগ্রসর হচ্ছি না।
ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে : স্বাস্থ্য উপদেষ্টা
বিমানবন্দরে সাংবাদিক হেনস্তা, এনসিপির প্রেস ব্রিফিং বয়কট সাংবাদিকদের
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, চিকিৎসা দেওয়া সরকারের দায়িত্ব হলেও জনগণেরও দায়িত্ব আছে। আমি, আপনি সবাইকে সচেতন হয়ে প্রতিরোধের পথ খুঁজতে হবে। মানুষ সচেতন হলে এসব রোগ মোকাবিলায় আমাদের ততটা ভোগান্তি পোহাতে হবে না। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব রয়েছে জনসচেতনতা বৃদ্ধি করে রোগ যাতে বিস্তারলাভ না করে, সে বিষয়ে ভূমিকা রাখা।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও