• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম

পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো শারদীয় দুর্গোৎসব

প্রভাত রিপোর্ট / ১৭২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। এ বছরও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হয়, দুর্গাপূজা। পীরগঞ্জ উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ১১নং বৈরচুনা ইউনিয়নের পতিলাবিল ও ঝাপড়তৈল দুর্গাপূজা মণ্ডপ। এখানে পূজা উপলক্ষে ভক্ত-দর্শনার্থীদের প্রতিদিন ভিড় জমেছে হাজারো মানুষের।

গতকাল পহেলা অক্টোবর বুধবার রাতে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ বিএনপির উপজেলা ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরোদে খোদা রানাসহ আরও অন্যান্য সংবাদকর্মীবৃন্দ।

পতিলাবিল মণ্ডপটি সীমান্তবর্তী হওয়ায় বিশেষ আকর্ষণ তৈরি করেছে। আয়োজক ও দর্শনার্থীরা মনে করছেন—এটি জেলা ও উপজেলার মধ্যে অন্যতম বৃহৎ মণ্ডপে পরিণত হতে যাচ্ছে। তবে ভক্ত-দর্শকদের একমাত্র দুর্ভোগ হলো চলাচলের পথ। চিকন ও কাঁচা রাস্তার কারণে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এ বিষয়ে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও