• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ইতিহাস

প্রভাত রিপোর্ট / ৬১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

প্রভাত স্পোর্টস: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে ইতিহাস গড়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বদলি খেলোয়াড় গনকালো রামোসের গোলে লুইস এনরিকের দল ২-১ ব্যবধানে জিতেছে। এই জয়ের মাধ্যমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএসজি প্রথম দল হিসেবে বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিনবার জয়ের কীর্তি গড়লো।
বার্সেলোনা ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল; ১৯তম মিনিটে ফেরান তোরেস জাল কাঁপিয়ে টানা ৪৫ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে পিএসজি। ১৯ বছর বয়সী সেনি মাইউলু নিখুঁত ফিনিশিংয়ে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের লড়াইয়ে ফেরান।
দ্বিতীয়ার্ধে দুই দলই মরিয়া হয়ে উঠলেও, যোগ করা সময়ে রামোস গোল করে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটের কারণে উভয় দলকেই এই ম্যাচে কয়েকজন তারকা ছাড়া নামতে হয়েছিল। বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া, গাভি, ফেরমিন লোপেজ ও রাফিনিয়া দলে ছিলেন না। অন্যদিকে, পিএসজির হয়ে মারকিনিয়োস, ডিজিরে দুয়ে, খিচা কাভারাস্কেইয়া এবং উসমান দেম্বেলে দলের বাইরে ছিলেন।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে জায়ান্ট ম্যানচেস্টার সিটি মোনাকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। সিটির হয়ে আর্লিং হাল্যান্ড জোড়া গোল করলেও ৯০ মিনিটের পেনাল্টিতে কপাল পুড়েছে সিটির।
খেলার প্রথমার্ধে ১৫ এবং ৪৪ মিনিটে গোল করে হাল্যান্ড টানা দ্বিতীয় জয়ের আশা জাগাচ্ছিলেন। মাঝে ১৮ মিনিটে একটি গোল শোধ দেন জর্ডান টেজে। কিন্তু শেষদিকে এরিক ডায়ার স্পট কিক থেকে গোল করে মোনাকোকে সমতায় ফিরিয়ে এনে সিটিকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করেন। দুই গোলে এগিয়ে থাকার পরও ম্যাচটি পুরোপুরি নিজেদের করে নিতে না পারায় সিটি শেষ দিকে ফল ভুগতে হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও